Madhyamik History Suggestion 2026 WBBSE: প্রথম অধ্যায় (ইতিহাসের ধারণা) | 100% Common Q&A

Web Teacher - History Suggestion 2026

মাধ্যমিক ২০২৬ পরীক্ষার সময়সীমা

00Days
00Hours
00Minutes
00Seconds

বুক রিভিউ ও সাজেশন

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের এই বিশেষ নিবেদন। প্রথম অধ্যায় ‘ইতিহাসের ধারণা’ থেকে আমরা বাছাই করা প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। এই পর্বে খেলার ইতিহাস, পরিবেশ আন্দোলন (যেমন চিপকো ও নর্মদা বাঁচাও), এবং বঙ্গদর্শন ও সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়াও সরকারি নথিপত্র ও আত্মজীবনীর ঐতিহাসিক বিশ্লেষণ তোমাদের প্রস্তুতির জন্য অত্যন্ত সহায়ক হবে।

Overview & Study Guide

This post provides a comprehensive study guide for the WBBSE Madhyamik 2026 History exam, focusing specifically on Chapter 1: 'Concept of History'. We have curated essential questions covering modern historiography, including the evolution of sports, women's movements, and the significance of official records. Key topics such as the analysis of autobiographies like 'Jibonsmriti' and the role of 19th-century periodicals are highlighted to help you secure top marks in your upcoming examination.

মাধ্যমিক রুটিন, 2026
Time : 10.45 am to 2 p.m. [প্রথম 15 মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য]
2nd February, [সোমবার]বাংলা
3rd February, [মঙ্গলবার]ইংরেজি
6th February, [শুক্রবার]ইতিহাস
7th February, [শনিবার]ভূগোল
9th February, [সোমবার]গণিত
10th February, [মঙ্গলবার]ভৌতবিজ্ঞান
11th February, [বুধবার]জীবনবিজ্ঞান
12th February, [শুক্রবার]ঐচ্ছিক বিষয়

আমাদের প্রকাশিত বইসমূহ

History

ইতিহাস সাজেশন

₹30

Geography

ভূগোল সাজেশন

₹30

Math

গণিত সাজেশন

₹30

Life Science

জীবন বিজ্ঞান সাজেশন

₹30

Physical Science

ভৌত বিজ্ঞান সাজেশন

₹30

English

English Suggestion

₹30

Bengali

বাংলা সাজেশন

₹30

History

History 2026

₹30

Geography

Geography 2026

₹30

Math

Math Solutions

₹30

Life Science

Life Science

₹30

Physical Science

Physical Science

₹30

English

English Guide

₹30

Bengali

Bengali Sahitya

₹30

প্রথম অধ্যায়: ইতিহাসের ধারণা (সাজেশন ও প্রশ্নোত্তর)

বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর [MCQ] (মান-1)
  • 1. ইতিহাস হল-
    (A) অতীতের বাস্তবতার অনুসন্ধান (B) বর্তমানের বাস্তবতার অনুসন্ধান (C) ভবিষ্যৎ-বিশ্লেষণ (D) কোনোটিই নয়
    উত্তর: [A] অতীতের বাস্তবতার অনুসন্ধান
  • 2. 'জীবনের ঝরাপাতা' প্রকাশিত হয়েছিল-
    (A) প্রবাসী-তে (B) গণবানী-তে (C) দেশ পত্রিকাতে (D) আনন্দবাজার পত্রিকাতে
    উত্তর: [C] দেশ পত্রিকাতে
  • 3. বিপিনচন্দ্র পাল ছিলেন-
    (A) নরমপন্থী নেতা (B) চরমপন্থী নেতা (C) নরমপন্থী ও চরমপন্থী নেতা (D) ওপরের সবকটি অসত্য
    উত্তর: [B] চরমপন্থী নেতা
  • 4. হিস্টোরিয়া (Historia) নামক শব্দ থেকে হিস্ট্রি (History) কথার উদ্ভব; শব্দটি হল-
    (A) ইংরেজি শব্দ (B) জার্মান শব্দ (C) গ্রিক শব্দ (D) স্পেনীয় শব্দ
    উত্তর: [C] গ্রিক শব্দ
  • 5. "ইতিহাস হল অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন।" মন্তব্যটি করেছেন-
    (A) থুকিডিডিস (B) লর্ড অ্যাকটন (C) এডমন্ড বার্ক (D) ই. এইচ. কার
    উত্তর: [D] ই. এইচ. কার
  • 6. ভারতে প্রথম হকি ক্লাব প্রতিষ্ঠিত হয়-
    (A) মুম্বাই (B) আমেদাবাদ (C) কলকাতায় (D) মাদ্রাজে
    উত্তর: [C] কলকাতায়
  • 7. চিপকো আন্দোলন (ভারতে) হল-
    (A) নারী আন্দোলন (B) স্বাধীনতা আন্দোলন (C) পরিবেশ আন্দোলন (D) শ্রমিক আন্দোলন
    উত্তর: [C] পরিবেশ আন্দোলন
  • 8. 'অগ্নিযুগের অগ্নিকন্যা' বলা হয়-
    (A) ইন্দিরা গান্ধি (B) সরলাদেবী চৌধুরানী (C) মাতঙ্গিনী হাজরা (D) কেউ নন
    উত্তর: [B] সরলাদেবী চৌধুরানী
  • 9. 'নর্মদা বাঁচাও' আন্দোলনের সাথে যুক্ত ছিলেন-
    (A) সুনীতি দেবী (B) মেধা পাটেকর (C) সরলাদেবী (D) এঁদের কেউ নন
    উত্তর: [B] মেধা পাটেকর
  • 10. আধুনিক ভারতের ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ উপাদান হল-
    (A) সরকারি চিঠিপত্র (B) সরকারি নথিপত্র (C) আত্মজীবনী ও স্মৃতিকথা (D) সবকটি
    উত্তর: [D] সবকটি
  • 11. নতুন সামাজিক ইতিহাসের সূচনা হয়-
    (A) ১৯৪০-৫০ এর দশকে (B) ১৯৫০-৬০ এর দশকে (C) ১৯৬০-৭০ এর দশকে (D) ১৯৭০-৯০ এর দশকে
    উত্তর: [C] ১৯৬০-৭০ এর দশকে
  • 12. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত 'বঙ্গদর্শন' পত্রিকাটি ছিল-
    (A) সাপ্তাহিক পত্রিকা (B) পাক্ষিক পত্রিকা (C) মাসিক পত্রিকা (D) দৈনিক পত্রিকা
    উত্তর: [C] মাসিক পত্রিকা
  • 13. 'যুগান্তর দল' গঠিত হয় নিম্নলিখিত কোন্ সালে?
    (A) ১৯০২ খ্রিঃ (B) ১৯০৪ খ্রিঃ (C) ১৯০৫ খ্রিঃ (D) ১৯০৬ খ্রিঃ
    উত্তর: [D] ১৯০৬ খ্রিঃ
  • 14. ভারতে ক্রিকেট খেলার সূচনা হয়-
    (A) ১৭১৫ খ্রিস্টাব্দে (B) ১৭২০ খ্রিস্টাব্দে (C) ১৭৭০ খ্রিস্টাব্দে (D) ১৭৯২ খ্রিস্টাব্দে
    উত্তর: [C] ১৭৭০ খ্রিস্টাব্দে
  • 15. 'ইতিহাসের জনক' নামে পরিচিত-
    (A) থুকিডিডিস (B) হেরোডোটাস (C) ঐতিহাসিক র‍্যাঙ্কে (D) ঐতিহাসিক ফিশার
    উত্তর: [B] হেরোডোটাস
  • 16. ক্রিকেট খেলার উদ্ভব হয়েছিল-
    (A) ভারতে (B) ইংল্যান্ডে (C) জার্মানিতে (D) অস্ট্রেলিয়াতে
    উত্তর: [B] ইংল্যান্ডে
  • 17. ভারতের প্রথম সচল ছবি নির্মিত হয়-
    (A) ১৮৯২ খ্রিস্টাব্দে (B) ১৮৯৩ খ্রিস্টাব্দে (C) ১৮৯৫ খ্রিস্টাব্দে (D) ১৮৯৬ খ্রিস্টাব্দে
    উত্তর: [D] ১৮৯৬ খ্রিস্টাব্দে
  • 18. ইংল্যান্ডে প্রথম রেলপথ চালু হয়-
    (A) ১৮৩০ খ্রিস্টাব্দে (B) ১৮৩৫ খ্রিস্টাব্দে (C) ১৮৩৬ খ্রিস্টাব্দে (D) ১৮৩৮ খ্রিস্টাব্দে
    উত্তর: [A] ১৮৩০ খ্রিস্টাব্দে
  • 19. সরকারি নথিপত্র যেখানে রক্ষিত হয় তা হল-
    (A) মিউজিয়াম (B) রাষ্ট্রীয় গ্রন্থাগার (C) মহাফেজখানা (D) জেলখানা
    উত্তর: [C] মহাফেজখানা
  • 20. 'জীবনস্মৃতি' নামক আত্মজীবনীটি রচনা করেন-
    (A) স্বামী বিবেকানন্দ (B) রবীন্দ্রনাথ ঠাকুর (C) স্বামী দয়ানন্দ সরস্বতী (D) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    উত্তর: [B] রবীন্দ্রনাথ ঠাকুর

আমাদের প্রকাশিত বইসমূহ

History

ইতিহাস সাজেশন

₹30

Geography

ভূগোল সাজেশন

₹30

Math

গণিত সাজেশন

₹30

Life Science

জীবন বিজ্ঞান সাজেশন

₹30

Physical Science

ভৌত বিজ্ঞান সাজেশন

₹30

English

English Suggestion

₹30

Bengali

বাংলা সাজেশন

₹30

History

History 2026

₹30

Geography

Geography 2026

₹30

Math

Math Solutions

₹30

Life Science

Life Science

₹30

Physical Science

Physical Science

₹30

English

English Guide

₹30

Bengali

Bengali Sahitya

₹30

অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর (একটি বাক্যে উত্তর দাও)
  • 1. পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত একজন গবেষক ও তাঁর গ্রন্থের নাম লেখো। উত্তর: এল. টেলর। তাঁর গবেষণা গ্রন্থের নাম হল 'দ্য স্টাডি অব ড্রেস হিস্ট্রি'।
  • 2. স্বদেশী আন্দোলনকালে লক্ষ্মীর ভাণ্ডার কে প্রতিষ্ঠা করেন? উত্তর: সরলাদেবী চৌধুরানী।
  • 3. কে 'ইতিহাসের জনক' নামে পরিচিত? উত্তর: গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস।
  • 4. ইউরোপে খেলার ইতিহাসের চর্চা কখন শুরু হয়? উত্তর: ১৭৭০ খ্রিস্টাব্দে।
  • 5. 'সোমপ্রকাশ' পত্রিকা কবে প্রকাশিত হয়? উত্তর: ১৮৫৮ খ্রিস্টাব্দে।
  • 6. মহাত্মা গান্ধির ব্যবহৃত টুপি কী নামে পরিচিত? উত্তর: গান্ধি টুপি।
  • 7. ভারতের নারী ইতিহাসচর্চার ক্ষেত্রে একজন গবেষিকার নাম লেখো। উত্তর: ভারতী রায়, রত্নাবলী চট্টোপাধ্যায়, নীরা দেশাই, শমিতা সেন।
  • 8. 'জীবন স্মৃতি' নামক আত্মজীবনী কার লেখা? উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
  • 9. ভারতীয় যাদুঘর কবে প্রতিষ্ঠা হয়? উত্তর: ১৮১৪ খ্রিস্টাব্দে।
  • 10. চিকিৎসাবিদ্যায় রেডিওলজি ব্যবহার কখন হয়? উত্তর: ১৮৯৫ খ্রিস্টাব্দে।
সত্য বা মিথ্যা নির্ণয় করো
  • (ক) আধুনিক ভারতের স্থাপত্যকর্মের সবথেকে বড়ো শিল্পী ছিলেন চার্লস কোরিয়া। - সত্য
  • (খ) সরলাদেবীর স্বামী ছিলেন রামভুজ সাহা। - মিথ্যা
  • (গ) লরি বেকার একজন খ্যাতনামা বিজ্ঞানী ছিলেন। - মিথ্যা
  • (ঘ) গিরিশচন্দ্র ঘোষ ছিলেন একজন বিখ্যাত মঞ্চ অভিনেতা। - সত্য
  • (ঙ) ভরত মুনি রচনা করেন 'নাট্যশাস্ত্র'। - সত্য
'অ' স্তম্ভের সঙ্গে 'আ' স্তম্ভ মেলাও
'অ' স্তম্ভ 'আ' স্তম্ভ
1. জি. এম. ট্রেভেলিয়ান (ক) মুক্তি বা প্রত্যক্ষবাদী ইতিহাস চর্চা
2. ভি. এ. স্মিথ (খ) ব্রিটিশ সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা
3. রয় লাদুরি (গ) অন্যান্য ইতিহাস চর্চা
4. বেনেভিটো ক্লোশে (ঘ) ব্রিটিশ সামাজিক ইতিহাস চর্চা
উত্তর: 1-(ঘ), 2-(খ), 3-(গ), 4-(ক)
'অ' স্তম্ভ 'আ' স্তম্ভ
1. Twenty-two years to Freedom (ক) নারী ইতিহাস
2. Goalless: The story of unique Footballing Nations (খ) ক্রিকেটের ইতিহাস
3. Voices From within (গ) পরিবেশ ইতিহাস
4. Silent Spring (ঘ) ফুটবলের ইতিহাস
উত্তর: 1-(খ), 2-(ঘ), 3-(ক), 4-(গ)
শূন্যস্থান পূরণ করো
  • (ক) ধ্যানচাঁদ ছিলেন একজন হকি খেলোয়াড়।
  • (খ) রসগোল্লার ইতিহাস নিয়ে লেখা হরিপদ ভৌমিক এর গ্রন্থটি হল 'রসগোল্লা: বাংলার জগৎ মাতানো আবিষ্কার'।
  • (গ) 'পাক প্রণালী' বইটি লিখেছেন বিপ্রদাস মুখোপাধ্যায়।
  • (ঘ) 'কলকাতা দর্পণ'-বইটি লিখেছেন রাধারমন মিত্র।
  • (ঙ) পরিবেশ সংক্রান্ত ইতিহাস চর্চা প্রথম শুরু হয় আমেরিকায়।

আমাদের প্রকাশিত বইসমূহ

History

ইতিহাস সাজেশন

₹30

Geography

ভূগোল সাজেশন

₹30

Math

গণিত সাজেশন

₹30

Life Science

জীবন বিজ্ঞান সাজেশন

₹30

Physical Science

ভৌত বিজ্ঞান সাজেশন

₹30

English

English Suggestion

₹30

Bengali

বাংলা সাজেশন

₹30

History

History 2026

₹30

Geography

Geography 2026

₹30

Math

Math Solutions

₹30

Life Science

Life Science

₹30

Physical Science

Physical Science

₹30

English

English Guide

₹30

Bengali

Bengali Sahitya

₹30

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর (মান-2)
  • 1. চলচ্চিত্রের ইতিহাস বলতে কী বোঝায়? উত্তর: ১৮৩০-এর দশকের বাণিজ্যিকভাবে ক্যামেরার ব্যবহার হয় এবং উনিশ শতকের দ্বিতীয়ার্ধে উন্নত ক্যামেরার মাধ্যমে সচল ছবি তোলার প্রক্রিয়া শুরু হয়। শেষ পর্যন্ত বিশ শতকের গোড়ায় আমেরিকা ও ইংল্যান্ডে সবাক ও সচল ছবি তৈরি হয়, যা চলচ্চিত্র নামে পরিচিত।
  • 2. ভারতে কীভাবে ক্রিকেট খেলার সূচনা হয়? উত্তর: ১৭২১ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের সূত্র ধরেই ভারতে ক্রিকেট খেলার সূচনা হয়। কিন্তু তা ইংরেজদের ক্লাব পর্যন্তই সীমাবদ্ধ ছিল। আঠারো শতকের শেষে কলকাতায় প্রথম ক্রিকেট ক্লাব "ক্যালকাটা ক্রিকেট ক্লাব" (১৭৯২ খ্রিস্টাব্দে) প্রতিষ্ঠিত হয়।
  • 3. ভারতে রেলপথ ব্যবস্থার প্রবর্তন কীভাবে হয়? উত্তর: মূলত অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক উদ্দেশ্যে ইংরেজ ইস্টইন্ডিয়া কোম্পানি ভারতে রেলপথ ব্যবস্থা প্রবর্তন করে (২৬ এপ্রিল ১৮৫৩ খ্রি.)। প্রথমে মহারাষ্ট্রের বোম্বাই থেকে থানে পর্যন্ত ছিল এর ব্যাপ্তি। পরে "গ্যারান্টি” প্রথার মাধ্যমে ভারতে রেলপথের বিকাশ ঘটে।
  • 4. নৃত্যশিল্পের ইতিহাসের কয়েকটি দিক চিহ্নিত করো? উত্তর: ছন্দ বা গানের তালে তালে মানব শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের সঞ্চালনই হল নৃত্য। ধর্মীয় নৃত্যের পাশাপাশি ভাবাবেগ প্রকাশেরও নৃত্য রয়েছে। উল্লেখযোগ্য নৃত্যগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের হিপ-হপ, চিনের ইয়াংকো, ভারতের কথক, ফ্রান্স ও রাশিয়ার ব্যালে নৃত্য।
  • 5. নতুন সামাজিক ইতিহাস কী? উত্তর: ১৯৬০ ও ১৯৭০-এর দশকে নাগরিক অধিকার ও গণতান্ত্রিক সাংবিধানিক আন্দোলনের কারণে ঘটনার নতুন ব্যাখ্যা ও বিশ্লেষণের সূচনা হয়। সমাজের বিভিন্ন শ্রেণি ও তাদের দৈনন্দিন জীবনযাপন, জাতি-বর্ণ ও জাতিবিদ্বেষ, হিংসা ও সম্প্রীতি এর বিষয়বস্তু।
  • 6. শহরের ইতিহাস কী? উত্তর: শহরের উদ্ভব, বিকাশ, বিস্তার ও অবক্ষয় সম্পর্কিত ইতিহাস চর্চা হল শহরের ইতিহাস। এ প্রসঙ্গে উল্লেখ্য ১৯২০-র দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে শহরের ইতিহাসচর্চার সূচনা হয়।
  • 7. বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 'সত্তর বছর' থেকে কীভাবে স্বায়ত্তশাসনের ধারণা পাওয়া যায়? উত্তর: 'সত্তর বছর' থেকে উনিশ শতকের দ্বিতীয়ার্ধের কলকাতায় সামাজিক ও রাজনৈতিক মতাদর্শের উদ্ভবের ইতিহাস জানা যায়। বিপিনচন্দ্র তাঁর এই আত্মজীবনীর ছাত্রাবাস বা জনরাজ্য অংশে দেখিয়েছেন কীভাবে গড়ে ওঠা গণতান্ত্রিক ধারণা থেকেই ভারতে স্বায়ত্তশাসনের ধারণার ইতিহাসের উপাদান পাওয়া যায়।
  • 8. আধুনিক ইতিহাস চর্চা বৈচিত্র্যময় কেন? উত্তর: আধুনিক ইতিহাস চর্চা অত্যন্ত বৈচিত্র্যময়, কেননা আধুনিক ইতিহাস চর্চার ক্ষেত্রে সরকারি নথিপত্র, কোন দেশে বা অঞ্চলের খেলাধুলা, খাদ্যাভাস, পোশাক-পরিচ্ছদ, যানবাহন ও যোগাযোগ ব্যবস্থা, শিল্পচর্চা, সমকালীন সংবাদক্ষেত্র, ফটোগ্রাফ, পোস্টার প্রভৃতি বিষয়গুলির চর্চা আবশ্যিক হয়ে পড়ে।
  • 9. খেলার ইতিহাস বলতে কী বোঝায়? উত্তর: আধুনিক সভ্যতায় অবসর বিনোদন ও শারীরিক দক্ষতা প্রদর্শনের বিশেষ ক্ষেত্র হল খেলা। বিশ শতকের থেকে ক্রিকেট, ফুটবল, হকি, টেনিস, দাবা প্রভৃতি খেলার উদ্ভব, প্রসার ও প্রভাব সম্পর্কে শুরু হওয়া ইতিহাসচর্চা খেলার ইতিহাস নামে পরিচিত।
  • 10. ইতিহাস কী? উত্তর: মানব সভ্যতার বিবর্তনের কাহিনি হল ইতিহাস। History শব্দটি এসেছে গ্রিক শব্দ 'ইস্তোরিয়া' (Istoria) অথবা লাতিন শব্দ 'হিস্টোরিয়া' (Historia) থেকে। উভয়ের অর্থ হল একই - অনুসন্ধানের মাধ্যমে সঠিক তথ্য উপস্থাপনা করা। আবার History = His + Story (His-এর অর্থ মানুষের আর Story-এর অর্থ গল্প)।

আমাদের প্রকাশিত বইসমূহ

History

ইতিহাস সাজেশন

₹30

Geography

ভূগোল সাজেশন

₹30

Math

গণিত সাজেশন

₹30

Life Science

জীবন বিজ্ঞান সাজেশন

₹30

Physical Science

ভৌত বিজ্ঞান সাজেশন

₹30

English

English Suggestion

₹30

Bengali

Bengali Sahitya

₹30

History

History 2026

₹30

Geography

Geography 2026

₹30

Math

Math Solutions

₹30

Life Science

Life Science

₹30

Physical Science

Physical Science

₹30

English

English Guide

₹30

Bengali

Bengali Sahitya

₹30

রচনাধর্মী প্রশ্নোত্তর (মান-৪)

1. ইতিহাসের উপাদান হিসেবে 'বঙ্গদর্শনের' গুরুত্ব নির্ণয় করো।

ভূমিকা: বাংলাদেশে ঊনবিংশ শতাব্দীতে প্রচুর সাময়িকপত্র প্রকাশিত হতে থাকে, তৎকালীন সময়ের ইতিহাস রচনায় তাদের গুরুত্ব ব্যাপক। ঠিক এইরকমই একটি উল্লেখযোগ্য পত্রিকার নাম 'বঙ্গদর্শন'

(i) বঙ্গদর্শনের প্রকাশ: প্রথমে ১৮৭২ খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই পত্রিকার সম্পাদনার দায়িত্ব পান সঞ্জীব চন্দ্র

(ii) কৃষক স্বার্থ সংরক্ষণ: চিরস্থায়ী বন্দোবস্ত ও জমিদারি প্রথার কারণে কৃষক-স্বার্থ নষ্ট হলে 'বঙ্গদর্শন'-এ কৃষক স্বার্থ সংরক্ষণের কথা প্রকাশ করা হয়

(iii) উদারপন্থী বাঙালির পত্রিকা: 'বঙ্গদর্শন' ছিল মধ্যবিত্ত উদারপন্থী বাঙালির পত্রিকা। বঙ্কিমচন্দ্রের 'কমলাকান্তের দপ্তর' এই পত্রিকায় প্রকাশিত হয় এবং শুধু বঙ্কিমচন্দ্র নন, তখনকার বিখ্যাত লেখক চন্দ্রনাথ বসু, রামদাস সেন, দীনবন্ধু মিত্র প্রমুখদের রচনা প্রকাশ পেত

(iv) ইতিহাসের উপাদান: সুযোগ্য সম্পাদক ও প্রখ্যাত লেখকদের অবদানে এই পত্রিকায় তৎকালীন সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, ধর্মচিন্তা প্রভৃতি বিষয় সম্পর্কিত প্রবন্ধ প্রকাশিত হত

উপসংহার: 'বঙ্গদর্শন' পত্রিকা তখনকার বাঙালির মনে বিরাট প্রভাব ফেলেছিল, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর বা বিপিনচন্দ্র পাল এর পত্রিকা সম্পর্কে যে উক্তি তার থেকে এই ধারণা স্পষ্ট হয়

2. সরকারি নথিপত্র বলতে কী বোঝো? / আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের ভূমিকা।

ভূমিকা: আধুনিক ভারতের ইতিহাসচর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হল সরকারি নথিপত্র। এই সরকারি নথিপত্রের মধ্যে উল্লেখযোগ্য হল সরকারি প্রশাসনের সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন পদাধিকারীদের প্রতিবেদন ইত্যাদি

(i) সরকারি প্রতিবেদন: সরকারি আধিকারিকরা, গুরুত্বপূর্ণ কর্মচারী, পুলিশ বা গোয়েন্দা, সচিবরা বিভিন্ন ঘটনার প্রতিবেদন পাঠাত সরকারের কাছে। আন্দোলন বা গুপ্তবিপ্লবী কার্যকলাপ বা নিছকই দিনলিপি সব ধরনের প্রতিবেদনই অত্যন্ত গুরুত্বপূর্ণ

(ii) বিশেষ কমিশনের প্রতিবেদন: সরকার বিশেষ বিশেষ সমস্যার জন্য কমিশন গঠন করে এবং সেই কমিশন সরকারকে রিপোর্ট জমা দিত। এই রিপোর্ট থেকে বিভিন্ন ঐতিহাসিক তথ্য পাওয়া যায় (যেমন সাইমন কমিশন, হান্টার কমিশন)

(iii) চিঠিপত্রের আদান-প্রদান: সরকারি ব্যবস্থায় চিঠিপত্র আদান-প্রদান করা একটি স্বাভাবিক ঘটনা। বিশেষ করে প্রাদেশিক শাসনকর্তাদের সঙ্গে কেন্দ্রীয় শাসনকর্তাদের চিঠিপত্রের মাধ্যমে তারা শাসনকার্য পরিচালনায় বিভিন্ন প্রস্তাব আলোচনা ও সমস্যার সমাধানের চেষ্টা করতেন

উপসংহার: ঔপনিবেশিক সময়কাল থেকে বর্তমান সাল অবধি এই সরকারি নথিগুলি যত্নের সাথে সংরক্ষিত হয়। গোয়েন্দাদের প্রতিবেদন, আধিকারিকদের বিবরণ প্রভৃতি নথিপত্র ইতিহাস রচনার গুরুত্বপূর্ণ উপাদান

3. বিপিনচন্দ্র পাল তাঁর 'সত্তর বৎসর' আত্মজীবনীতে কী ব্যাখ্যা করেছেন?

ভূমিকা: আধুনিক ইতিহাস রচনার উপাদানের অন্যতম উপাদান হলো 'স্মৃতিকথা' বা 'আত্মকথা'। প্রখ্যাত চরমপন্থী বিপ্লবী ও সমাজসংস্কারক বিপিনচন্দ্র পালের লেখা হল 'সত্তর বৎসর'

(i) তাঁর জীবন: এই রচনায় তাঁর জন্মস্থান শ্রীহট্টের কথা, তাঁর পরিবার এবং সেই সমাজের কথা, কলকাতায় আসা, প্রেসিডেন্সি কলেজের ছাত্রজীবন ইত্যাদি বিষয়েও নানা তথ্য পাওয়া যায়

(ii) বাংলার ইতিহাস: আলোচ্য গ্রন্থটি বাংলার সামাজিক জীবন ও সমাজ তথা রাষ্ট্রে যুগ পরিবর্তনের সাক্ষী। কেন-না বিপিনচন্দ্র ঊনবিংশ ও বিংশ দুটি শতাব্দীর পট পরিবর্তন লক্ষ করেছেন

(iii) সংস্কৃতি: 'সত্তর বৎসর' থেকে গ্রামীণ সংস্কৃতি অর্থাৎ দোল-দুর্গোৎসব, যাত্রাগান ও পুরাণপাঠ, বিবাহ প্রথার পাশাপাশি কলকাতার তৎকালীন সংস্কৃতি, খাদ্যাভাস ও বিধিনিষেধ, মদ্যপান ও মদ্যপান নিবারণী সমিতির কথা জানা যায়

উপসংহার: বিপিনচন্দ্র পাল এই আত্মজীবনীটি রচনা করেছেন ১৯২৬ খ্রিস্টাব্দে। বাংলার সমাজ, কলকাতার অবস্থা, জাতীয়তাবাদ, বিভিন্ন জাতীয়তাবাদী আন্দোলন এই সবই স্থান পেয়েছে 'সত্তর বৎসর' গ্রন্থে। ইতিহাসের উপাদান হিসেবে এর বিশেষ গুরুত্ব আছে

এই অধ্যায়ের সম্পূর্ণ ভিডিও ক্লাস দেখুন

Video Class Thumbnail Play Button

উপসংহার

প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি আমাদের এই ‘ইতিহাসের ধারণা’ অধ্যায়ের সাজেশন ও প্রশ্নোত্তর তোমাদের প্রস্তুতির জন্য বিশেষ সহায়ক হবে। মাধ্যমিক ২০২৬ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে দেওয়া প্রতিটি প্রশ্ন, বিশেষ করে ছোট প্রশ্ন ও বড় প্রশ্নের উত্তরগুলো মনোযোগ দিয়ে পড়ো। শুধু মুখস্থ না করে বিষয়গুলো বোঝার চেষ্টা করো, যা তোমাদের ভিডিও ক্লাসটিতেও বুঝিয়ে দেওয়া হয়েছে। আমাদের প্রকাশিত বইগুলো সংগ্রহ করলে তোমরা আরও বিস্তারিত জানতে পারবে। মনে রাখবে, নিয়মিত পড়াশোনা এবং সঠিক গাইডেন্সই সাফল্যের চাবিকাঠি। তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানিও। ধন্যবাদ।

Conclusion

To wrap up, mastering the first chapter is the stepping stone to a high score in your History exam. We have curated these suggestions, study materials, and the video tutorial to provide you with a 360-degree learning experience for Madhyamik 2026. While these notes cover the most probable questions, we encourage you to use our specialized books for comprehensive practice. Success is not just about hard work but also about smart preparation. Utilize these resources effectively, manage your time well, and approach the exam with confidence. We wish you the very best in your academic journey. Keep learning!

আমাদের প্রকাশিত বইসমূহ

History

ইতিহাস সাজেশন

₹30

Geography

ভূগোল সাজেশন

₹30

Math

গণিত সাজেশন

₹30

Life Science

জীবন বিজ্ঞান সাজেশন

₹30

Physical Science

ভৌত বিজ্ঞান সাজেশন

₹30

English

English Suggestion

₹30

Bengali

বাংলা সাজেশন

₹30

Post a Comment

Previous Post Next Post
Content Protected