মাধ্যমিক ২০২৬ পরীক্ষার সময়সীমা
বুক রিভিউ ও সাজেশন
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের এই বিশেষ নিবেদন। চতুর্থ অধ্যায় ‘সংঘবদ্ধতার গোড়ার কথা’ থেকে আমরা বাছাই করা প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। এই পর্বে ১৮৫৭ সালের মহাবিদ্রোহ, হিন্দুমেলা ও ভারতসভার প্রতিষ্ঠা, এবং ‘আনন্দমঠ’ ও ‘গোরা’ উপন্যাসের জাতীয়তাবাদী বিশ্লেষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়াও অবনীন্দ্রনাথ ঠাকুর ও গগনেন্দ্রনাথ ঠাকুরের চিত্রশিল্পের ঐতিহাসিক গুরুত্ব তোমাদের প্রস্তুতির জন্য অত্যন্ত সহায়ক হবে।
Overview & Study Guide
This post provides a comprehensive study guide for the WBBSE Madhyamik 2026 History exam, focusing specifically on Chapter 4: 'The Age of Association: Characteristics and Analyses'. We have curated essential questions covering the Revolt of 1857, the establishment of the Hindu Mela and Bharat Sabha, and the role of literature like 'Anandamath' and 'Gora' in nationalism. Key topics such as the artistic contributions of Abanindranath and Gaganendranath Tagore are highlighted to help you secure top marks in your upcoming examination.
আমাদের প্রকাশিত বইসমূহ
চতুর্থ অধ্যায়: সংঘবদ্ধতার গোড়ার কথা (সাজেশন ও প্রশ্নোত্তর)
- 1. 'ভারতমাতা' ছবিটি এঁকেছেন- উত্তর: [B] অবনীন্দ্রনাথ ঠাকুর
- 2. 'গোরা' উপন্যাসটি লিখেছেন- উত্তর: [B] রবীন্দ্রনাথ ঠাকুর
- 3. 'বর্তমান ভারত' গ্রন্থের রচয়িতা হলেন- উত্তর: [A] স্বামী বিবেকানন্দ
- 4. কার্ল মার্কস ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে কী বলেছেন? উত্তর: [B] সামন্ত বিদ্রোহ
- 5. তাঁতিয়া তোপি ছিলেন- উত্তর: [B] নানা সাহেবের সহযোগী
- 6. সিপাহি বিদ্রোহের প্রেক্ষিতে লেখা 'Topics for Indian Statesman' গ্রন্থের লেখক হলেন- উত্তর: [B] জে. বি. নর্টন
- 7. মহাবিদ্রোহ দমনের পর দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসনে পাঠানো হয়- উত্তর: [C] রেঙ্গুনে
- 8. বঙ্গভাষা প্রকাশিকা সভার সভাপতি ছিলেন- উত্তর: [A] গৌরীশঙ্কর তর্কবাগীশ
- 9. ভারতের প্রথম রাজনৈতিক সমিতি কোন্টি? উত্তর: [D] জমিদার সমিতি
- 10. ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার সংগ্রাম বলেছেন- উত্তর: [B] বিনায়ক দামোদর সাভারকার
- 11. 'হিস্ট্রি অফ ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া' গ্রন্থটি কার লেখা- উত্তর: [C] রমেশচন্দ্র মজুমদার
- 12. সিপাহি বিদ্রোহের পর ভারত শাসনের দায়িত্ব গ্রহণ করেন- উত্তর: [A] রানি ভিক্টোরিয়া
- 13. ভারতের প্রথম ভাইসরয় কে- উত্তর: [B] ক্যানিং
- 14. সভাসমিতির যুগে ১৮৭৬ খ্রিস্টাব্দ বিশেষ গুরুত্বপূর্ণ কেন? উত্তর: [D] ভারতসভার প্রতিষ্ঠা
- 15. 'বন্দেমাতরম্' ধ্বনি কোন্ উপন্যাসের অন্তর্গত- উত্তর: [A] আনন্দমঠ
- 16. দেশকে মা বলে কল্পনা করেছেন কোন্ উপন্যাসে- উত্তর: [B] আনন্দমঠে
- 17. কত খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের অবসান হয়- উত্তর: [A] ১৮৫৮ খ্রিস্টাব্দে
- 18. জমিদার সভার সভাপতি ছিলেন- উত্তর: [A] রাধাকান্ত দেব
- 19. 'বন্দেমাতরম্' গানটি আছে- উত্তর: [B] আনন্দমঠ উপন্যাসে
- 20. 'আনন্দমঠ'-এর রচয়িতা হলেন- উত্তর: [B] বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- 21. মহাবিদ্রোহকে 'রাজনৈতিক ধাপ্পা' বলেছেন ঐতিহাসিক- উত্তর: [A] বিপিনচন্দ্র পাল
- 22. 'Notes on the Revolt in North Western Province of India' বইটি লিখেছেন- উত্তর: [B] চার্লস রেক্স
- 23. সিপাহি বিদ্রোহের প্রেক্ষিতে লেখা চণ্ডীচরণ সেনের বিখ্যাত উপন্যাসটি হল- উত্তর: [A] ঝাঁসির রানি
- 24. মহারানির ঘোষণাপত্র ঘোষিত হয়েছিল ১৮৫৮ খ্রিস্টাব্দের- উত্তর: [D] ১ নভেম্বর
আমাদের প্রকাশিত বইসমূহ
- 1. ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর: ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয় ১৮৪১ খ্রিস্টাব্দে।
- 2. সিপাহি বিদ্রোহ কবে সংগঠিত হয়? উত্তর: সিপাহি বিদ্রোহ ১৮৫৭ খ্রিস্টাব্দে সংগঠিত হয়।
- 3. বেঙ্গল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া সোসাইটির সভাপতি কে ছিলেন? উত্তর: বেঙ্গল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা সোসাইটির সভাপতি ছিলেন জর্জ টমসন।
- 4. জাতীয় পত্রিকা কে প্রকাশ করেন? উত্তর: জাতীয় পত্রিকা নবগোপাল মিত্র প্রকাশ করেন।
- 5. ইন্ডিয়ান লিগ (Indian League) কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর: ১৮৭৫ খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লিগ প্রতিষ্ঠিত হয়।
- 6. ভারতসভা কে, কবে প্রতিষ্ঠা করেন? উত্তর: ভারতসভা ১৮৭৬ খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেন।
- 7. স্যারেন্ডার নট্ নামে কে পরিচিত ছিলেন? উত্তর: স্যারেন্ডার নট্ নামে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পরিচিত ছিলেন।
- 8. গোরা উপন্যাসটির লেখক কে? উত্তর: গোরা উপন্যাসটির লেখক রবীন্দ্রনাথ ঠাকুর।
- 9. সিপাহি বিদ্রোহ কবিতাটি কার লেখা? উত্তর: সিপাহি বিদ্রোহ কবিতাটি কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা।
- 10. সিপাহি বিদ্রোহের সময় মোগল সম্রাট কে ছিলেন? উত্তর: সিপাহি বিদ্রোহের সময় মোগল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ।
- 11. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? উত্তর: ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং।
- 12. পুনা সার্বজনিক সভা কে প্রতিষ্ঠা করেন? উত্তর: পুনা সার্বজনিক সভাটি বিচারপতি মহাদেব গোবিন্দ রানাডে প্রতিষ্ঠা করেন।
- 13. বর্তমান ভারত গ্রন্থটি কার লেখা? উত্তর: বর্তমান ভারত গ্রন্থটি স্বামী বিবেকানন্দের লেখা।
- 14. হিন্দুমেলা কে, কবে প্রতিষ্ঠা করেন? উত্তর: হিন্দুমেলা নবগোপাল মিত্র ১৮৬৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন।
- 15. মহারানির ঘোষণাপত্রের একটি সুপারিশ লেখো। উত্তর: মহারানির ঘোষণাপত্রের একটি সুপারিশ হল, ডালহৌসির স্বত্ববিলোপ নীতি পরিত্যক্ত করা।
- (ক) মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসিত করা হয়। - সত্য
- (খ) সিপাহি বিদ্রোহের পর ব্রিটিশ গভর্নর জেনারেলকে ভাইসরয় বলা হত। - মিথ্যা
- (গ) রমেশচন্দ্র মজুমদার মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন। - মিথ্যা
- (ঘ) জমিদারি সভা ও বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির মিলিত রূপ হল ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। - সত্য
- (ঙ) হিন্দু মেলার অপর নাম চৈত্র মেলা। - সত্য
- (চ) ভারতসভা প্রতিষ্ঠিত হয় ১৮৫৭ খ্রিস্টাব্দে। - মিথ্যা
| 'অ' স্তম্ভ | 'আ' স্তম্ভ |
|---|---|
| 1. হিন্দু মেলা | (ক) শিশির কুমার ঘোষ |
| 2. ভারতসভা | (খ) কর্নেল অলকট |
| 3. ইন্ডিয়ান লিগ | (গ) নবগোপাল মিত্র |
| 4. থিওসফিক্যাল সোসাইটি | (ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় |
| 'অ' স্তম্ভ | 'আ' স্তম্ভ |
|---|---|
| 1. রাজনারায়ণ বসু | (ক) সভাসমিতির যুগ |
| 2. শিশির কুমার ঘোষ | (খ) হিন্দুমেলা |
| 3. অনিল শীল | (গ) Eighteen fifty Seven |
| 4. সুরেন্দ্রনাথ সেন | (ঘ) ইন্ডিয়ান লীগ |
- (ক) সিপাহি বিদ্রোহের সময় বড়লাট ছিলেন লর্ড ক্যানিং।
- (খ) শেষ মোগল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ।
- (গ) 'ভাইসরয়' কথাটির অর্থ হল রাজ প্রতিনিধি।
- (ঘ) 'জমিদার সভা'র প্রথম সম্পাদক ছিলেন দ্বারকনাথ ঠাকুর।
- (ক) বিবৃতি: গগন্দ্রেনাথ ঠাকুর চিত্রশিল্পের ক্ষেত্রে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছিলেন। ব্যাখ্যা-৩: সমকালীন সময়ের নানা অসংগতিতে ব্যঙ্গচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা।
- (খ) বিবৃতি: মহাবিদ্রোহে (১৮৫৭) ভারতবর্ষের প্রায় সকল সম্প্রদায়ের মানুষ অংশ নিয়েছিল। ব্যাখ্যা-১: ইংরেজ ইস্ট-ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে সকলেই ক্ষুব্ধ ছিল।
- (গ) বিবৃতি: ঊনবিশে শতাব্দীকে ভারতে সভাসমিতির যুগ বলা হয়। ব্যাখ্যা-৩: ওই সময়পর্বে ভারতে সর্বাধিক সভা সমিতি প্রতিষ্ঠিত ও সক্রিয় হয়েছিল।
আমাদের প্রকাশিত বইসমূহ
- 1. বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি গঠনের কারণ বা লক্ষ লেখো। উত্তর: সকল শ্রেণির মানুষের কল্যাণ সাধন ও সামাজিক, রাজনৈতিক অধিকারগুলিকে সুনিশ্চিত করার জন্য Bengal British India Society গঠিত হয়।
- 2. মহারানির ঘোষণাপত্র কী? উত্তর: ১৮৫৭ খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের পর মহারানি ভিক্টোরিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারতের আর নিজ দায়িত্ব নেওয়ার জন্য ভাইসরয় লর্ড ক্যানিং-এর কাছে এলাহাবাদে অনুষ্ঠিত এক দরবারে এক ঘোষণাপত্র পেশ করেন (১ সেপ্টেম্বর, ১৮৫৮ খ্রি.) যা মহারানির ঘোষণাপত্র নামে পরিচিত।
- 3. ১৮৫৭ খ্রিস্টাব্দের সিপাহি বিদ্রোহকে কেন জাতীয় বিদ্রোহ বলা হয় তার যুক্তি লেখো। উত্তর: ১৮৫৭ খ্রিস্টাব্দের সিপাহি বিদ্রোহ স্পষ্ট উদ্দেশ্য ও সর্বভারতীয় চরিত্র না থাকলেও ভারতের এক বৃহদাংশের নানা শ্রেণির জনগণ ও সিপাহিরা একযোগে লড়ে ইংরেজ শাসনের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হয়েছিল। এইজন্যই ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা যুক্তিসংগত।
- 4. Vernacular Press Act বা ভার্নাকুলার অ্যাক্ট বা মাতৃভাষা আইন কবে প্রবর্তন হয়? এর উদ্দেশ্য কী? উত্তর: ১৮৭৮ খ্রিস্টাব্দে Vernacular Press Act বা মাতৃভাষা আইন প্রবর্তিত হয়। এর উদ্দেশ্য ছিল ভারতীয় দেশীয় সেনা প্রকাশিত সংবাদপত্রগুলির কণ্ঠ রোধ করা।
- 5. ইউরোপীয়রা কেন ইলবার্ট বিল মানতে পারেননি? উত্তর: লর্ড রিপন এই ইলবার্ট বিল প্রবর্তন করেন। ইউরোপীয়রা এই বিল মানতে পারেনি কারণ ভারতীয়দের কাছে বিচারপ্রার্থী হিসাবে তাদের আত্মাভিমানে আঘাত লাগত।
- 6. কে, কোথায় এবং কবে সর্বভারতীয় জাতীয় সম্মেলন আহ্বান করেন? উত্তর: ভারতীয় জনগণকে সুগঠিত ও জোরদার করার উদ্দেশ্যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ১৮৮৩ খ্রিস্টাব্দে কলকাতায় জাতীয় সম্মেলনের আহ্বান করেন।
- 7. আনন্দমঠ কে রচনা করেন? এই গ্রন্থের মূল উদ্দেশ্য কী? উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ রচনা করেন। এই গ্রন্থের মূল উদ্দেশ্য হল-স্বদেশ প্রেমই হল শ্রেষ্ঠ ধর্ম।
- 8. ভারতসভা কার উদ্যোগে কবে গঠিত হয়? উত্তর: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রি প্রমুখের উদ্যোগে ১৮৭৬ খ্রিস্টাব্দের ২৬ জুলাই ভারতসভা গঠিত হয়।
- 9. সভাসমিতির যুগ বলতে কী বোঝো? উত্তর: জাতীয় জাগরণের ঊষালগ্নে ভারতবাসী উপলব্ধী করে যে ইংরেজ সরকারের বিরুদ্ধে দেশীয় স্বার্থ রক্ষা এবং সরকারি অনাচারের বিরুদ্ধে জনমত গঠনের একমাত্র উপায় হল সংঘবদ্ধ রাজনৈতিক আন্দোলন। একেই 'সভাসমিতির যুগ' বলে অভিহিত করেছেন ড. অনিশ শীল।
- 10. গোরা উপন্যাসের রবীন্দ্রনাথ ঠাকুর কোন্ বিষয়টি তুলে ধরেছিলেন? উত্তর: গোরা উপন্যাসটির মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদ ও রাজনৈতিক, সাম্প্রদায়িক রাজনীতি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন তুলে ধরেছেন।
- 11. ঝাঁসির রানি কেন বিখ্যাত? উত্তর: ঝাঁসি রাজ্য কোম্পানি অধিগ্রহণ করে প্রতিবাদে ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ বিদ্রোহের (সিপাহি) নেত্রী হিসাবে ঝাঁপিয়ে পড়েন এবং শেষপর্যন্ত যুদ্ধে ১৭ জুন ১৮৫৮ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।
আমাদের প্রকাশিত বইসমূহ
1. অবনীন্দ্রনাথ ঠাকুর ও গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে জাতীয়তা বোধের প্রসার ঘটিয়েছিলেন?
উত্তর: বাংলার শিল্পকলার ইতিহাসে 'ঠাকুরবাড়ির' অবদান বিশেষভাবে উল্লেখ্য। অবনীন্দ্রনাথ ঠাকুর ১৯০৫ খ্রিস্টাব্দে 'ভারতমাতা' চিত্র এঁকে ভারতে জাতীয়তাবোধের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি ভারতমাতাকে একজন হিন্দুদেবী হিসেবে এঁকেছিলেন যাঁর চার হাতে বেদ, মালা, ধানের শিষ ও সাদা বস্ত্র ছিল। অন্যদিকে, তাঁর দাদা গগনেন্দ্রনাথ ঠাকুর একজন ব্যঙ্গ চিত্রশিল্পী (cartoonist) হিসেবে খ্যাতিলাভ করেছিলেন। তিনি তৎকালীন সমাজের নানাদিক ও অসংগতি ব্যঙ্গচিত্রের মধ্য দিয়ে তুলে ধরতেন, যা জনমনে ব্যাপক প্রভাব ফেলে জাতীয়তাবাদ বিকাশে সাহায্য করেছিল।
2. 'আনন্দমঠ' উপন্যাসটি কীভাবে জাতীয়তবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল?
উত্তর: ১৮৮২ খ্রিস্টাব্দে প্রকাশিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'আনন্দমঠ' উপন্যাস জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটিয়েছিল। (i) স্বদেশ প্রেম: এই উপন্যাস দেশবাসীর মনে স্বদেশীকতা ও সশস্ত্র অভ্যুত্থানের ধারণা সঞ্চারিত করে। (ii) বন্দেমাতরম সংগীত: উপন্যাসের 'বন্দেমাতরম' গানটি পরাধীন ভারতের জাতীয় সংগীত ও বিপ্লবীদের মন্ত্র হয়ে ওঠে। (iii) সন্তান দল: ইংরেজ শাসনের অবসান ঘটিয়ে দেশমাতার মুক্তির জন্য সন্তান দলের আবির্ভাব ঘটে। এই উপন্যাস দেশের যুব সম্প্রদায়কে স্বদেশভক্তি, ত্যাগ ও সেবাধর্মে উদ্বুদ্ধ করেছিল।
3. রবীন্দ্রনাথের 'গোরা' উপন্যাস সম্পর্কে যা জানো লেখো। 'গোরা' চরিত্রটি কীভাবে মানবতার জয়গান করেছিল?
উত্তর: ১৯১০ খ্রিস্টাব্দে প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুরের 'গোরা' উপন্যাসটি জাতীয়তাবোধের বিকাশে অনন্য। উপন্যাসের নায়ক গোরা, আসলে এক আইরিশ যুবকের সন্তান, যে হিন্দু পরিবারে লালিত-পালিত হয়ে নিজেকে কট্টর হিন্দু মনে করত। কিন্তু শেষপর্যন্ত সে নিজের বিদেশি সত্তা জানতে পেরে সংকীর্ণতা থেকে মুক্ত হয়। এই উপন্যাসে রবীন্দ্রনাথ সমকালীন যুগজীবনের দ্বন্দ্ব, জাতিভেদ, বর্ণবৈষম্য এবং শিক্ষিত মধ্যবিত্ত সমাজের মানসিকতা তুলে ধরেছেন। গোরা চরিত্রের মধ্য দিয়ে অসাম্প্রদায়িকতা ও মানবতার জয়গান গাওযা হয়েছে।
4. ভারতসভা প্রতিষ্ঠাতার উদ্দেশ্যগুলি লেখো।
উত্তর: ১৮৭৬ খ্রিস্টাব্দের ২৬ জুলাই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কলকাতায় ভারতসভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। এর উদ্দেশ্যগুলি ছিল: (i) সমগ্র ভারতে শক্তিশালী জনমত জাগ্রত করা। (ii) হিন্দু ও মুসলিমদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃভাব গড়ে তোলা। (iii) ভারতের বিভিন্ন জাতি ও ধর্মের লোককে রাজনৈতিক স্বার্থে সংঘবদ্ধ করা। ভারতসভা সিভিল সার্ভিস আইনের প্রতিবাদ, ইলবার্ট বিল আন্দোলন এবং রায়তদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
1. জাতীয় চেতনার প্রসারে হিন্দুমেলার কী ভূমিকা ছিল?
উত্তর: ১৮৬৭ খ্রিস্টাব্দে রাজনারায়ণ বসু এবং নবগোপাল মিত্র কলকাতায় হিন্দুমেলা স্থাপন করেন। প্রধানত হিন্দুদের নিয়ে গঠিত হয়েছিল বলে এর নাম হিন্দুমেলা। এর উদ্দেশ্য ছিল: (i) দেশবাসীকে স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ করা, (ii) জাতীয়তাবোধের সঞ্চার করা, (iii) হিন্দু জাতীয়তাবাদ জাগ্রত করা এবং (iv) স্বদেশি আদর্শে সাধারণ মানুষকে অনুপ্রাণিত করা। হিন্দুমেলা সদস্যদের ব্যায়াম, লাঠিখেলা, কুস্তি প্রভৃতি শিক্ষাদানের ব্যবস্থা করে এবং দেশীয় শিল্প ও সংস্কৃতির প্রসারে উদ্যোগ নেয়। ভারতীয়দের মধ্যে স্বদেশপ্রেম জাগরণ ও জাতীয়তাবাদের মনোভাবের জাগরণে হিন্দুমেলার অবদান অপরিসীম।
2. ভারতে জাতীয়তাবাদের উন্মেষের কারণ বিশ্লেষণ করো।
উত্তর: উনিশ শতকে ভারতীয়দের মধ্যে জাতীয় চেতনার উন্মেষের পশ্চাতে একাধিক কারণ ছিল। (1) ব্রিটিশ অপশাসন: ব্রিটিশ শোষণ ও অপশাসনের ফলে সৃষ্ট অসন্তোষ। (2) জাতিগত বৈষম্য: ইংরেজদের দ্বারা ভারতীয়দের প্রতি দুর্ব্যবহার ও বৈষম্যমূলক আচরণ। (3) পাশ্চাত্য শিক্ষা: ইউরোপীয় জ্ঞান-বিজ্ঞান, ফরাসি বিপ্লব ও স্বাধীনতার আদর্শের প্রভাব। (4) অতীত ঐতিহ্য: ভারতের সমৃদ্ধ অতীত ঐতিহ্যের পুনরাবিষ্কার। (5) সাহিত্য ও সংবাদপত্রের ভূমিকা: বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, দীনবন্ধু মিত্রের সাহিত্য এবং সংবাদপত্রের মাধ্যমে জনমত গঠন। (6) যোগাযোগ ব্যবস্থা: রেলপথ ও ডাকব্যবস্থার উন্নতি ভারতীয়দের ঐক্যবদ্ধ করতে সাহায্য করে। এই সকল কারণের সম্মিলিত ফলেই ভারতে জাতীয়তাবাদের উন্মেষ ঘটে।
উপসংহার
প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি আমাদের এই ‘সংঘবদ্ধতার গোড়ার কথা’ অধ্যায়ের সাজেশন ও প্রশ্নোত্তর তোমাদের প্রস্তুতির জন্য বিশেষ সহায়ক হবে। মাধ্যমিক ২০২৬ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে দেওয়া প্রতিটি প্রশ্ন, বিশেষ করে ১৮৫৭-র মহাবিদ্রোহের প্রকৃতি, সভা-সমিতির যুগ এবং জাতীয়তাবাদী সাহিত্যের অবদান সম্পর্কিত প্রশ্নগুলি মনোযোগ দিয়ে পড়ো। শুধু মুখস্থ না করে বিষয়গুলো বোঝার চেষ্টা করো, যা তোমাদের ভিডিও ক্লাসটিতেও বুঝিয়ে দেওয়া হয়েছে। আমাদের প্রকাশিত বইগুলো সংগ্রহ করলে তোমরা আরও বিস্তারিত জানতে পারবে। মনে রাখবে, নিয়মিত পড়াশোনা এবং সঠিক গাইডেন্সই সাফল্যের চাবিকাঠি। তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানিও। ধন্যবাদ।
Conclusion
To wrap up, mastering Chapter 4 is the stepping stone to a high score in your History exam. We have curated these suggestions, study materials, and the video tutorial to provide you with a 360-degree learning experience for Madhyamik 2026. While these notes cover the most probable questions regarding the Rise of Nationalism and Early Associations, we encourage you to use our specialized books for comprehensive practice. Success is not just about hard work but also about smart preparation. Utilize these resources effectively, manage your time well, and approach the exam with confidence. We wish you the very best in your academic journey. Keep learning!






