মাধ্যমিক ২০২৬ পরীক্ষার সময়সীমা
বুক রিভিউ ও সাজেশন
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের এই বিশেষ নিবেদন। তৃতীয় অধ্যায় ‘প্রতিরোধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ’ থেকে আমরা বাছাই করা প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। এই পর্বে চুয়াড়, সাঁওতাল, কোল, মুন্ডা ও নীল বিদ্রোহের কারণ, ফলাফল ও বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়াও ফরাজি ও ওয়াহাবি আন্দোলনের বিশ্লেষণ তোমাদের প্রস্তুতির জন্য অত্যন্ত সহায়ক হবে।
Overview & Study Guide
This post provides a comprehensive study guide for the WBBSE Madhyamik 2026 History exam, focusing specifically on Chapter 3: 'Resistance and Rebellion: Characteristics and Analyses'. We have curated essential questions covering various tribal uprisings like Kol, Santhal, and Munda rebellions, along with the Indigo Revolt. Key topics such as the Sannyasi-Fakir rebellion and the Wahabi-Farazi movements are highlighted to help you secure top marks in your upcoming examination.
আমাদের প্রকাশিত বইসমূহ
তৃতীয় অধ্যায়: প্রতিরোধ ও বিদ্রোহ (সাজেশন ও প্রশ্নোত্তর)
- 1. ভারতসভার প্রাণপুরুষ ছিলেন- উত্তর: [B] সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
- 2. 'রাষ্ট্রগুরু' নামে অভিহিত হন- উত্তর: [B] সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
- 3. দেশীয় ভাষা সংবাদপত্র আইন পাশ করেন- উত্তর: [D] লর্ড লিটন
- 4. হিন্দুমেলার প্রতিষ্ঠাতা ছিলেন- উত্তর: [A] নবগোপাল মিত্র
- 5. 'আনন্দমঠ' গ্রন্থের রচয়িতা হলেন- উত্তর: [B] বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- 6. কোন্ গ্রন্থে ছিয়াত্তরের মন্বন্তরের কথা রয়েছে? উত্তর: [D] 'আনন্দমঠ'-এ
- 7. রংপুর বিদ্রোহের নেতা কে ছিলেন? উত্তর: [C] নুরুলউদ্দিন
- 8. কোন্ গ্রন্থে বন্দেমাতরম্ সংগীতটি দেখা যায়? উত্তর: [B] আনন্দমঠ-এ
- 9. বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন- উত্তর: [A] স্বামী বিবেকানন্দ
- 10. নীল বিদ্রোহ হয়েছিল- উত্তর: [A] বাংলায়
- 11. বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয়- উত্তর: [C] উদ্বোধন পত্রিকায়
- 12. 'ভারতমাতা' চিত্রটি কার অমর সৃষ্টি? উত্তর: [C] অবনীন্দ্রনাথ ঠাকুর
- 13. 'গোরা' উপন্যাসটি রচনা করেন- উত্তর: [A] রবীন্দ্রনাথ ঠাকুর
- 14. আধুনিক জাতীয়তাবাদী বাংলা ব্যঙ্গচিত্রের জনক বলা হয়- উত্তর: [B] গগনেন্দ্রনাথ ঠাকুরকে
- 15. চুয়ার বিদ্রোহের নেতা কে ছিলেন? উত্তর: [D] দুর্জন সিং
- 16. কোল বিদ্রোহ হয়েছিল- উত্তর: [C] ১৮৩১ খ্রিস্টাব্দে
- 17. জমিদারি সভা প্রতিষ্ঠা করেন- উত্তর: [C] দ্বারকানাথ ঠাকুর
- 18. 'দামিন-ই-কোহ' কথার অর্থ হল- উত্তর: [D] পাহাড়ের প্রান্তদেশ
- 19. 'মুণ্ডা বিদ্রোহ' হয়েছিল- উত্তর: [D] ১৮৯৯-১৯০০ খ্রিস্টাব্দে
- 20. 'বাংলার নানাসাহেব' বলা হয়- উত্তর: [A] রামতনু মল্লিককে (রামরতন মল্লিক)
- 21. ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন- উত্তর: [B] হাজি শরিয়ৎউল্লাহ
- 22. ওয়াহাবি কথার অর্থ- উত্তর: [A] নবজাগরণ
- 23. ইন্ডিয়ান লিগ প্রতিষ্ঠা করেন- উত্তর: [D] শিশির কুমার ঘোষ
- 24. ল্যান্ড-হোল্ডারস অ্যাসোসিয়েশন নাম হয়- উত্তর: [A] জমিদার সভার
- 25. বঙ্গভাষা প্রকাশিকা সভার সভাপতি ছিলেন- উত্তর: [C] গৌরীশঙ্কর তর্কবাগীশ
- 26. বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সম্পাদক ছিলেন- উত্তর: [A] দুর্গাদাস তর্কপঞ্চানন
- 27. চুয়ার বিদ্রোহ হয়েছিল- উত্তর: [A] মেদিনীপুরে
আমাদের প্রকাশিত বইসমূহ
- 1. 'উলগুলান' শব্দের অর্থ কী? উত্তর: উলগুলান শব্দের অর্থ হল-বিরাট তোলপাড়।
- 2. বিরসা কবে মারা যান? উত্তর: বিরসা ১৯০০ খ্রিস্টাব্দে মারা যান।
- 3. সন্ন্যাসি বিদ্রোহের সূচনা কোথায় হয়? উত্তর: সন্ন্যাসী বিদ্রোহের সূচনা হয় ঢাকায়।
- 4. 'ওয়াহাবি' কথার অর্থ কী? উত্তর: ওয়াহাবি কথার অর্থ হল-নবজাগরণ।
- 5. 'ফরাজি' কথাটির অর্থ কী? উত্তর: 'ফরাজি' কথাটির অর্থ হল ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য।
- 6. 'তারিকা-ই-মহম্মদীয়' কথার অর্থ কী? উত্তর: 'তারিকা-ই-মহম্মদীয়' কথার অর্থ হল মহম্মদ প্রদর্শিত পথ।
- 7. 'দাদন' কথার অর্থ কী? উত্তর: 'দাদন' কথার অর্থ হল-অগ্রিম অর্থ।
- 8. 'বিপ্লব' কী? উত্তর: দীর্ঘদিন ধরে প্রচলিত কোনো অবস্থার আমূল পরিবর্তনকে বলা হয় 'বিপ্লব'।
- 9. কোল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো। উত্তর: কোল বিদ্রোহের দুজন নেতার নাম হল-বুদ্ধভগত ও জোয়াভগত।
- 10. 'দিকু' কারা? উত্তর: সাঁওতালদের এলাকার বাইরে থেকে আসা মানুষজনকে সাঁওতালরা 'দিকু' বলে ডাকত।
| বিদ্রোহ ('অ' স্তম্ভ) | নেতৃবৃন্দ ('আ' স্তম্ভ) |
|---|---|
| 1. সন্ন্যাসী-ফকির-বিদ্রোহ | (ক) ভবানী পাঠক, মজনু শাহ, দেবী চৌধুরানি |
| 2. রংপুর বিদ্রোহ | (খ) নুরুলউদ্দিন |
| 3. চুয়াড় বিদ্রোহ | (গ) দুর্জন সিং (ঘাটশিলা) |
| 4. কোল বিদ্রোহ | (ঘ) বুদ্ধ ভগত, জোয়া ভগত |
| 5. সাঁওতাল বিদ্রোহ | (ঙ) সিধু, কানু |
| 6. মুণ্ডা বিদ্রোহ | (চ) বিরসা মুণ্ডা |
| 7. নীল বিদ্রোহ | (ছ) বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস |
| 8. ওয়াহাবি আন্দোলন | (জ) তিতুমীর (মীর নিশার আলি) |
- 1. ওয়াহাবি কথাটির অর্থ কী? ভারতে ওয়াহাবি আন্দোলনের সূচনা কে করেন? উত্তর: ওয়াহাবি কথাটির অর্থ হল ইসলাম ধর্মের নবজাগরণ। দিল্লির প্রখ্যাত সন্ত শাহ ওয়ালিউল্লাহ সূত্রপাত করলেও রায়েবেলির সৈয়দ আহমেদ বারোলি ভারতে এই আন্দোলনের প্রকৃত প্রবর্তক ছিলেন।
- 2. তিতুমির এর জীবনীকারের নাম কী? তাঁর প্রধান সেনাপতি কে ছিলেন? উত্তর: মিরনিসার আলি বা তিতুমির জীবনীকারের নাম হল পণ্ডিত বিহারীলাল সরকার। তিতুমিরের প্রধান সেনাপতির নাম তাঁর নিজেরই ভাগ্নে গোলাম মাসুম।
- 3. ফরাজি কথাটির অর্থ কী? এই আন্দোলনের সূচনা কে করেন? উত্তর: ফরাজি শব্দটি এসেছে 'ফরাজ' শব্দ থেকে। যার অর্থ হল ইসলাম নির্দেশিত কর্তব্য। বাংলার ফরিদপুরের হাজি শরিয়ৎ উল্লাহ ফরাজি আন্দোলনের সূচনা করেন।
- 4. জঙ্গল মহল বলতে কী বোঝো? উত্তর: মেদিনীপুর, বাঁকুড়া ও ধলভূম (বর্তমানে ঘাটশিলা) অঞ্চল নিয়ে দক্ষিণ-পশ্চিম বাংলার ঘন জঙ্গল আচ্ছন্ন বৃহৎ অঞ্চলকে বলা হয় 'জঙ্গল মহল'।
- 5. চুয়াড় বিদ্রোহ কখন, কোথায় ও কাদের দ্বারা সংঘটিত হয়েছিল? উত্তর: ১৭৬৭-৬৮ খ্রিস্টাব্দ থেকে ১৭৯৯ খ্রিস্টাব্দ পর্যন্ত তিন দশক ধরে মেদিনীপুর, বাঁকুড়া ও ধলভূম জুড়ে চুয়াড় বিদ্রোহ হয়। ঘড়োই খয়রা মাঝি ও চুয়াড় প্রভৃতি আদিবাসীরা এই বিদ্রোহ করেছিল।
- 6. কোল বিদ্রোহের ব্যর্থতার কারণ কী ছিল? উত্তর: কোল বিদ্রোহের ব্যর্থতার কারণগুলি হল- (i) সংগঠিত নেতৃত্বের অভাব, (ii) শিক্ষিত মানুষের অসহযোগিতা, (iii) আঞ্চলিক সীমাবদ্ধতা, (iv) ইংরেজদের নির্মম অত্যাচার।
- 7. মুণ্ডা বিদ্রোহ কবে, কার নেতৃত্বে সংগঠিত হয়? উত্তর: মুণ্ডা বিদ্রোহ তিনটি পর্বে বিভক্ত। (i) ১৮২০-১৮৩১ খ্রিস্টাব্দের বিদ্রোহ, যার নেতৃত্বে ছিলেন খুণ্ডকাটিদারগণ। (ii) ১৮৬০-১৮৮৯ খ্রিস্টাব্দের বিদ্রোহ, সর্দারগণের নেতৃত্বে এবং (iii) ১৮৯০-১৯০০ খ্রিস্টাব্দের বিদ্রোহ, যার নেতা ছিলেন বিরসা মুণ্ডা।
- 8. 'খুৎকাটি' বা 'খুণ্ডকাটি' প্রথা কী? উত্তর: মুন্ডারা নিজেদের জমিতে যৌথ মালিকানার ভিত্তিতে 'খুণ্ডকাটি' প্রথায় চাষ করত। 'খুণ্ডকাটি' শব্দটির অর্থ হল-জনগোষ্ঠীর যৌথ মালিকানা। 'খুৎকাটি' প্রথায় চাষ করা জমিকে বলা হত 'খুণ্ডকাটি'।
- 9. 'কেনারাম' ও 'বেচারাম' বলতে কী বোঝায়? উত্তর: দোকানদার যখন সাঁওতালদের কাছ থেকে ধান চাল কিনত তখন বেশি ওজনের ভুয়ো বাটখারা ব্যবহার করত যার নাম 'কেনারাম'। আবার মাল বিক্রয় করার সময় কম ওজনের বাটখারা ব্যবহার করত যার নাম 'বেচারাম'।
- 10. দুদুমিঞা কে ছিলেন? তাঁর মতবাদ কী? উত্তর: দুদুমিঞা ছিলেন ফরাজি আন্দোলনের প্রবর্তক হাজি শরিয়ৎ উল্লাহ এর পুত্র। তিনি প্রচার করেন যে 'সব মানুষই সমান' এবং আল্লার সৃষ্টি এই পৃথিবীতে কর ধার্য করার অধিকার কারও নেই।
আমাদের প্রকাশিত বইসমূহ
1. সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ সম্পর্কে লেখো।
ভূমিকা: বাংলাদেশে ও বিহারে ১৭৬৩-১৮০০ খ্রি. পর্যন্ত মূলত 'গিরি' সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী ও 'মাদারী সম্প্রদায়' ভুক্ত ফকিরদের নেতৃত্বে যে কৃষক বিদ্রোহ শুরু হয় তা সন্ন্যাসী বিদ্রোহ নামে পরিচিত।
কারণ: ১. করের বোঝা: ব্রিটিশরা ভূমিরাজস্ব ব্যবস্থা প্রবর্তন করলে করের চাপে কৃষিজীবী ও সন্ন্যাসী ফকিরেরা দুর্বল হয়ে পড়ে। ২. কোম্পানির কর্মচারীদের অত্যাচার: কোম্পানির কর্মচারীরা রেশনজাত দ্রব্য কেড়ে নিতে শুরু করলে তারা ক্ষিপ্ত হয়। ৩. তীর্থ কর: সন্ন্যাসীদের তীর্থযাত্রার ওপর কর আরোপ করা হয়েছিল।
বিদ্রোহের প্রসার: মালদা, রংপুর, দিনাজপুর, ফরিদপুর, কোচবিহার প্রভৃতি জেলায় এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে। বিদ্রোহকে সমর্থন করেন ভবানী পাঠক, দেবী চৌধুরানি প্রমুখ।
ব্যর্থতার কারণ: ১. নেতৃত্বের দুর্বলতা। ২. উপযুক্ত সংগঠনের অভাব। ৩. উন্নত অস্ত্র ও রণকৌশলের অভাব।
উপসংহার: এই সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র তাঁর শ্রেষ্ঠ উপন্যাস 'আনন্দমঠ' রচনা করেন।
2. নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো।
ভূমিকা: ১৮৫৯ খ্রিস্টাব্দে নীলচাষিদের ওপর নীলকর সাহেবদের অমানুষিক অত্যাচার ও নির্মম শোষণের বিরুদ্ধে নীলচাষিদের সংঘবদ্ধ আন্দোলনকে নীল বিদ্রোহ বলে।
কারণ: ১. নীলকর সাহেবদের অত্যাচার। ২. উৎকৃষ্ট জমিতে নীলচাষ করানো। ৩. দাদন প্রথা: বিঘা প্রতি দু টাকা করে দাদন বা অগ্রিম দেওয়া হত যা আর শোধ হত না। ৪. পঞ্চম আইন: ১৮৩০ খ্রি. লর্ড বেন্টিঙ্ক পঞ্চম আইন পাশ করেন, যাতে দাদন নিয়ে চাষ না করাকে বে-আইনি বলা হয়।
ফলাফল: ১. নীল কমিশন গঠন (১৮৬০)। ২. কৃষকদের সাফল্য: কৃষকরা নীল চাষ থেকে রেহাই পায়। ৩. রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি: অমৃতবাজার পত্রিকায় শিশির কুমার ঘোষ নীল বিদ্রোহের রাজনৈতিক গুরুত্ব তুলে ধরেন। ৪. শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণির সমর্থন: হরিশচন্দ্র মুখোপাধ্যায়, দীনবন্ধু মিত্র প্রমুখ জনমত গঠনে এগিয়ে আসেন।
মূল্যায়ন: নীল বিদ্রোহ ছিল বাঙালি জাতির সফল সংঘবদ্ধ আন্দোলন, যা বাঙালি সমাজে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল।
3. কোল বিদ্রোহের কারণ আলোচনা করো।
ভূমিকা: ঔপনিবেশিক আমলে সংঘটিত উপজাতি বিদ্রোহগুলির মধ্যে অন্যতম ছিল কোল বিদ্রোহ। এরা বিহারের ছোটোনাগপুর অঞ্চলে বসবাস করত এবং ১৮৩১-৩২ খ্রিস্টাব্দে বিদ্রোহ করে।
কারণ: (i) রাজস্ব নির্ধারণ: ইস্ট ইন্ডিয়া কোম্পানি উচ্চহারে রাজস্ব নির্ধারণ করে। (ii) আফিম চাষ: দিকুরা বলপ্রয়োগ করে এই উপজাতিদের দিয়ে আফিম চাষ করাত। (iii) অধিকার হরণ: নতুন অরণ্য আইনের আওতায় কোলদের নিজস্ব আইনকানুন খর্ব করা হয়। (iv) নির্মম অত্যাচার: বহিরাগত মহাজন বা দিকুদের অত্যাচার।
উপসংহার: বুদ্ধ ভগত, জোয়া ভগত, সুই মুণ্ডা প্রমুখের নেতৃত্বে এই বিদ্রোহ বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়েছিল।
4. বাংলার ফরাজি আন্দোলন সম্পর্কে যা জানো লেখো।
ভূমিকা: ইসলামের শুদ্ধিকরণের উদ্দেশ্য নিয়ে ফরাজি আন্দোলনের সূত্রপাত ঘটেছিল। এই আন্দোলনের ফলে পরবর্তীকালে নতুন বৈশিষ্ট্যর সমাগম ঘটেছিল।
(i) সূত্রপাত: ফরাজি আন্দোলনের সূত্রপাত করেছিলেন হাজি শরিয়ৎ উল্লাহ। তিনি ফরাজি নামে একটি আলাদা সম্প্রদায়ের সূত্রপাত করেন।
(ii) বিশ্বাস: ভারতবর্ষকে বিধর্মীদের দেশ বা 'দার-উল-হাবার' বলে মনে করতেন হাজি শরিয়ৎ উল্লাহ। তিনি তাঁর অনুগামীদের কোরান নির্দিষ্ট মুসলমানের আদর্শ ও কর্তব্যগুলি বিশ্বাসের সাথে পালনের নির্দেশ দেন।
(iii) ইসলামের শুদ্ধিকরণ: চরিত্রগত দিক থেকে এটি ছিল ধর্মীয় আন্দোলন। কারণ ইসলামের শুদ্ধিকরণ ছিল এই আন্দোলনের মুখ্য উদ্দেশ্য।
উপসংহার: ফরাজি আন্দোলনের মধ্যে যেমন চরিত্রগত ভাবে কৃষক আন্দোলনের বৈশিষ্ট্য লক্ষ করা যায়, তেমনি ধর্মীয় নানা বৈশিষ্ট্যও এই আন্দোলনের মধ্যে রয়ে গেছে।
উপসংহার
প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি আমাদের এই ‘প্রতিরোধ ও বিদ্রোহ’ অধ্যায়ের সাজেশন ও প্রশ্নোত্তর তোমাদের প্রস্তুতির জন্য বিশেষ সহায়ক হবে। মাধ্যমিক ২০২৬ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে দেওয়া প্রতিটি প্রশ্ন, বিশেষ করে সাঁওতাল, নীল ও কোল বিদ্রোহের ছোট প্রশ্ন ও বড় প্রশ্নের উত্তরগুলো মনোযোগ দিয়ে পড়ো। শুধু মুখস্থ না করে বিষয়গুলো বোঝার চেষ্টা করো, যা তোমাদের ভিডিও ক্লাসটিতেও বুঝিয়ে দেওয়া হয়েছে। আমাদের প্রকাশিত বইগুলো সংগ্রহ করলে তোমরা আরও বিস্তারিত জানতে পারবে। মনে রাখবে, নিয়মিত পড়াশোনা এবং সঠিক গাইডেন্সই সাফল্যের চাবিকাঠি। তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানিও। ধন্যবাদ।
Conclusion
To wrap up, mastering Chapter 3 is the stepping stone to a high score in your History exam. We have curated these suggestions, study materials, and the video tutorial to provide you with a 360-degree learning experience for Madhyamik 2026. While these notes cover the most probable questions regarding the rebellions and resistance movements, we encourage you to use our specialized books for comprehensive practice. Success is not just about hard work but also about smart preparation. Utilize these resources effectively, manage your time well, and approach the exam with confidence. We wish you the very best in your academic journey. Keep learning!