মাধ্যমিক ২০২৬ পরীক্ষার সময়সীমা
বুক রিভিউ ও সাজেশন
মাধ্যমিক ভৌতবিজ্ঞানের সপ্তম অধ্যায় 'পরমাণুর নিউক্লিয়াস' আধুনিক পদার্থবিজ্ঞানের এক অবিচ্ছেদ্য অংশ। এই অধ্যায়ে তেজস্ক্রিয়তা, আলফা-বিটা-গামা রশ্মির প্রকৃতি, নিউক্লিয় বিভাজন ও সংযোজন এবং E=mc² সমীকরণ নিয়ে আলোচনা করা হয়েছে। পারমাণবিক শক্তির উৎস ও ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে স্বচ্ছ ধারণা গঠনে এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষার্থীদের জন্য এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর এখানে দেওয়া হলো।
Overview & Study Guide
Chapter 7 'Atomic Nucleus' is an integral part of modern physics in the Madhyamik Physical Science syllabus. This chapter discusses radioactivity, the nature of Alpha-Beta-Gamma rays, nuclear fission and fusion, and the E=mc² equation. This chapter is crucial for building a clear understanding of the sources and practical applications of atomic energy. Important questions and answers from this chapter are provided here for the students.
আমাদের প্রকাশিত বইসমূহ
সপ্তম অধ্যায়: পরমাণুর নিউক্লিয়াস (সাজেশন ও প্রশ্নোত্তর)
- 1. কোন্টি তেজস্ক্রিয়তা পরিমাপের একক নয়- উত্তর: [C] ফার্মি
- 2. E=mc² অনুসারে E-এর একক হল- উত্তর: [B] MeV
- 3. পরমাণু চুল্লিতে ভারী জল ব্যবহার করা হয় কোন্ হিসাবে? উত্তর: [A] মডারেটর
- 4. নিউক্লিয় সংযোজন কোথায় ঘটে? উত্তর: [B] সূর্য
- 5. কোনো জীবাশ্মের বয়স নির্ণয়ে ব্যবহৃত হয়? উত্তর: [C] 14C
- 6. হার্টের রোগ নির্ণয়ের জন্য কোন্ তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার হয়- উত্তর: [B] 24Na
- 7. সূর্যের শক্তির মূল উৎস হল- উত্তর: [C] নিউক্লিয় সংযোজন
- 8. তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন- উত্তর: [D] বেকারেল
- 9. একটি তেজস্ক্রিয় পদার্থকে বায়ুশূন্য পাত্রে রাখা হল। ওই পদার্থটির প্রতি সেকেন্ডে বিভাজন হার- উত্তর: [C] অপরিবর্তিত থাকবে
- 10. α রশ্মি, β রশ্মি ও γ রশ্মির মধ্যে কোন্টির বেগ আলোর গতিবেগের সমান? উত্তর: [C] γ রশ্মি
- 11. নিম্নলিখিত কোন্ আকরিক পরীক্ষা করে কুরি দম্পতি প্রথম তেজস্ক্রিয়তা সম্পর্কিত গবেষণা শুরু করেন? উত্তর: [B] পিচব্লেন্ড
- 12. নিউক্লিয় বিক্রিয়া ঘটানোর যন্ত্রটি হল- উত্তর: [B] সাইক্লোটোন
- 13. প্রদত্ত কণাগুলির মধ্যে কোন্টির আধান ঋণাত্মক? উত্তর: [A] অ্যান্টিপ্রোটন
আমাদের প্রকাশিত বইসমূহ
- 1. সর্বাপেক্ষা তীব্র জারণধর্মী মৌল হল ______। উত্তর: ফ্লুওরিন।
- 2. পটাসিয়াম একটি তীব্র ______ ধাতু। উত্তর: ক্ষার/বিজারক।
- 3. একটি সন্ধিগত মৌলর উদাহরণ হল ______। উত্তর: তামা (Cu)।
- 4. থাইরয়েড চিকিৎসায় তেজস্ক্রিয় ______ ব্যবহার হয়। উত্তর: 131I।
- 5. তেজস্ক্রিয়তার S. I. একক হল ______। উত্তর: বেকারেল।
আমাদের প্রকাশিত বইসমূহ
- 1. ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত তেজস্ক্রিয় আইসোটোপটি হলো 40Co। - সত্য
- 2. পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত কণাগুলিকে একত্রে নিউক্লিয়াস বলে। - মিথ্যা
- 3. তেজস্ক্রিয়তা 1869 সালে হেনরি বেকারেল আবিষ্কার করেন। - মিথ্যা
- 4. γ-টি হল কার্যত ভরহীন। - সত্য
- 5. 1u পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হলে উৎপন্নশক্তির পরিমাণ হয় 931 MeV। - সত্য
আমাদের প্রকাশিত বইসমূহ
- 1. নিউক্লিয় বিভাজন প্রক্রিয়াকে কি নিয়ন্ত্রণ করা যায়? উত্তর: হ্যাঁ, নিউক্লিয় বিভাজন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করা যায়।
- 2. নিউক্লিয় বিক্রিয়া থেকে উদ্ভূত শক্তিকে কী কাজে লাগানো উচিত বলে তুমি মনে করো? উত্তর: নিউক্লিয় বিক্রিয়া থেকে উদ্ভূত শক্তিকে শান্তিপূর্ণভাবে মানব কল্যাণে ব্যবহার করা উচিত।
- 3. নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার আবিষ্কারক কে কে? উত্তর: বিজ্ঞানী অটোহান এবং স্ট্রাসম্যান।
- 4. তেজস্ক্রিয়তা পরিমাপক একটি যন্ত্রের নাম লেখো। উত্তর: তেজস্ক্রিয়তা পরিমাপক একটি যন্ত্রের নাম হল-'গাইগার মুলার কাউন্টার'।
- 5. সূর্য ও নক্ষত্রের শক্তির মূল উৎস কী? উত্তর: সূর্য ও নক্ষত্রের শক্তির মূল উৎস হল নিউক্লিয় সংযোজন।
- 6. নিউক্লিয় সংযোজন ঘটাতে কত তাপমাত্রার প্রয়োজন? উত্তর: নিউক্লিয় সংযোজন ঘটাতে প্রায় 10⁷°C থেকে 10⁸°C তাপমাত্রার প্রয়োজন।
- 7. নিউক্লিয়ার রিঅ্যাকটরে জ্বালানি হিসাবে বহুল ব্যবহৃত একটি তেজস্ক্রিয় পদার্থের নাম লেখো। উত্তর: নিউক্লিয়ার রিঅ্যাকটরে সাধারণত ইউরেনিয়াম নামক তেজস্ক্রিয় মৌলটি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।
- 8. এমন একটি যন্ত্রের নাম লেখো যার সাহায্যে নিউক্লিয় বিভাজনে উৎপন্ন শক্তিকে মানব কল্যাণে কাজে লাগানো যায়। উত্তর: নিউক্লিয়ার রিঅ্যাকটর বা পারমাণবিক চুল্লি।
- 9. জীবকোশের ওপর তেজস্ক্রিয় রশ্মির প্রভাব কী? উত্তর: জীবকোশের ওপর তেজস্ক্রিয় রশ্মির প্রভাব মারাত্মক। এই রশ্মি জীবকোশকে ধ্বংস করতে পারে।
- 10. নিউক্লিয়ার রিঅ্যাকটরে ভারি জলের ভূমিকা কী? উত্তর: নিউক্লিয়ার রিঅ্যাকটরে নিউট্রনের উচ্চগতি কমানোর কাজে ভারি জল ব্যবহার করা হয়।
- 11. তেজস্ক্রিয় পদার্থ থেকে কত ধরনের রশ্মি নির্গত হয়? তাদের নাম কী? উত্তর: তেজস্ক্রিয় পদার্থ থেকে তিন ধরনের রশ্মি নির্গত হয়। এরা হল-আলফা (α) রশ্মি, বিটা (β) রশ্মি ও গামা (γ) রশ্মি।
- 12. সবচেয়ে ভারি অতেজস্ক্রিয় আইসোটোপ কোন্টি? উত্তর: সবচেয়ে ভারি অতেজস্ক্রিয় আইসোটোপ হল 209Bi।
- 13. কোন্ প্রক্রিয়াকে কাজে লাগিয়ে হাইড্রোজেন বোমা তৈরি করা হয়? উত্তর: নিউক্লিয় সংযোজন প্রক্রিয়াকে কাজে লাগিয়ে হাইড্রোজেন বোমা তৈরি করা হয়।
- 14. কোন্ প্রক্রিয়াকে কাজে লাগিয়ে পরমাণু বোমা তৈরি করা হয়? উত্তর: নিউক্লিয় বিভাজন প্রক্রিয়াকে কাজে লাগিয়ে পরমাণু বোমা তৈরি করা হয়।
- 15. তাপীয় নিউট্রন কী? উত্তর: 10⁻²eV এর মতো উচ্চ গতিশক্তিসম্পন্ন নিউট্রনকে তাপীয় নিউট্রন বলা হয়।
- 16. তাপীয় নিউট্রনের একটি ব্যবহার লেখো। উত্তর: নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় ভারি নিউক্লিয়াসকে দ্বিখণ্ডিত করার কাজে তাপীয় নিউট্রন ব্যবহার করা হয়।
- 17. তেজস্ক্রিয়তার SI একক কী? উত্তর: তেজস্ক্রিয়তার SI একক হল বেকারেল (Bq)।
- 18. নিউক্লিয়ার রিঅ্যাকটরে কোন্ প্রক্রিয়া ঘটানো হয়? উত্তর: নিউক্লিয়ার রিঅ্যাকটরে নিয়ন্ত্রিতভাবে নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া ঘটানো হয়।
- 19. নিউক্লিয় সংযোজন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করা যায় কী? উত্তর: না, এখনও অবধি নিউক্লীয় সংযোজন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করার কৌশল আবিষ্কৃত হয়নি।
- 20. পারমাণবিক চুল্লি বিস্ফোরণ কোন অঞ্চলে হয়েছিল? উত্তর: 1986 সালে 24 এপ্রিল সোভিয়েত রাশিয়ার ইউক্রেন শহরের চেরনোবিলে হয়েছিল।
- 21. পারমাণবিক বোমার কোন্ বিক্রিয়া ঘটানো যায়? উত্তর: অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া।
আমাদের প্রকাশিত বইসমূহ
1. নিউক্লিয় সংযোজন ও নিউক্লিয় বিভাজনের পার্থক্য লেখো।
উত্তর: নিউক্লিয় সংযোজন: (i) হালকা মৌলের নিউক্লিয়াস সংযোজনে ভারী নিউক্লিয়াস তৈরি হয়। (ii) উচ্চ উষ্ণতায় (10⁷-10⁸K) H, He ইত্যাদি মৌলের সমন্বয় ঘটে। (iii) উৎপন্ন শক্তি বিভাজন অপেক্ষা বেশি।
নিউক্লিয় বিভাজন: (i) নিউট্রনের আঘাতে ভারী নিউক্লিয়াস খণ্ডিত হয়। (ii) তাপীয় নিউট্রন দ্বারা ভারী নিউক্লিয়াসকে আঘাত করা হয়। (iii) উৎপন্ন শক্তি সংযোজন অপেক্ষা কম।
2. নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটানো আবশ্যক কেন?
উত্তর: নিউক্লিয় সংযোজনে 10⁷-10⁸K তাপমাত্রা (উচ্চ তাপমাত্রা) প্রয়োজন। পৃথিবীতে নিউক্লিয় বিভাজন ছাড়া অন্য কোনো পদ্ধতিতে এই উষ্ণতা তৈরি করা অসম্ভব। তাই ওই তাপমাত্রায় পৌঁছতে গেলে নিউক্লিয় বিভাজন ঘটাতে হয়। তাই নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটানো হয়।
3. নিউক্লিয় বন্ধন শক্তি বলতে কী বোঝো? নিউক্লিয় চুল্লি কী?
উত্তর: বন্ধন-শক্তি: পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন জোটবদ্ধ অবস্থায় থাকে, তাদের নিউক্লিয়ন বলে। নিউক্লিয়নগুলি যে শক্তির জন্য নিউক্লিয়াসে আবদ্ধ অবস্থায় থাকে তাকে নিউক্লিয়াসের বন্ধন-শক্তি বলা হয়।
নিউক্লিয়-চুল্লি: যে যন্ত্র বা ব্যবস্থার সাহায্যে নিউক্লিয় বিভাজনের শৃঙ্খল বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করা যায় তাকে নিউক্লিয় চুল্লি বলে।
4. $^{238}_{92}U \rightarrow \alpha \rightarrow X \rightarrow 2\beta \rightarrow Y$ বিক্রিয়াটি সম্পূর্ণ করো।
উত্তর: $^{238}_{92}U \xrightarrow{\alpha} {}^{234}_{90}Th + {}^{4}_{2}He$ (এখানে X হল $^{234}_{90}Th$)
$^{234}_{90}Th \xrightarrow{2\beta} {}^{234}_{92}U + 2({}^{0}_{-1}e)$ (এখানে Y হল $^{234}_{92}U$)
অর্থাৎ সম্পূর্ণ বিক্রিয়াটি হলো: $^{238}_{92}U \rightarrow \alpha \rightarrow {}^{234}_{90}Th \rightarrow 2\beta \rightarrow {}^{234}_{92}U$।
5. চিকিৎসা বিজ্ঞানে তেজস্ক্রিয়তার ব্যবহার লেখো।
উত্তর: ক্যানসার রোগের চিকিৎসায় ক্যানসার আক্রান্ত কোশগুলো নষ্ট করার কাজে তেজস্ক্রিয় মৌল রেডিয়াম, কোবাল্ট (60Co) ব্যবহৃত হয়। লিউকিমিয়া, মস্তিষ্কের টিউমার রোগের চিকিৎসায় তেজস্ক্রিয় ফসফরাস (32P) ব্যবহৃত হয়। থাইরয়েড রোগের চিকিৎসায় তেজস্ক্রিয় আয়োডিন (131I) ব্যবহৃত হয়।
6. "কোনো মৌলের তেজস্ক্রিয়তা সম্পূর্ণ নিউক্লিয়াসজনিত ঘটনা"- ব্যাখ্যা করো।
উত্তর: যে মৌলগুলি তেজস্ক্রিয় তাদের রাসায়নিক পরিবর্তন হয়ে অন্য যৌগ গঠন করলেও তার তেজস্ক্রিয় ধর্মের কোনো পরিবর্তন হয় না। যেমন-রেডিয়াম তেজস্ক্রিয় এবং রেডিয়াম ক্লোরাইডও তেজস্ক্রিয়। কোনো মৌলের রাসায়নিক ধর্ম বিভিন্ন কক্ষে ইলেকট্রন বিন্যাসের ওপর নির্ভরশীল। যেহেতু রাসায়নিক পরিবর্তনের পরেও তেজস্ক্রিয় মৌলের তেজস্ক্রিয়তা বর্তমান থাকে তাই তেজস্ক্রিয়তার সঙ্গে মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের কোনো সম্পর্ক নেই। আবার, তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের ফলে নতুন ধর্মবিশিষ্ট মৌল উৎপন্ন হয়। এটা সম্ভব যদি একমাত্র নিউক্লিয়াসের গঠনের পরিবর্তন হয় অর্থাৎ নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন সংখ্যার পরিবর্তন হয়। তাই বলা যায়- "কোনো মৌলের তেজস্ক্রিয়তা সম্পূর্ণ নিউক্লিয়াসজনিত ঘটনা।"
আমাদের প্রকাশিত বইসমূহ
উপসংহার
পরমাণুর নিউক্লিয়াস অধ্যায়টি সংক্ষিপ্ত হলেও এখান থেকে পরীক্ষায় বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। নিউক্লিয় সংযোজন ও বিভাজনের পার্থক্য, তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার এবং E=mc² সমীকরণের প্রয়োগ ভালো করে অভ্যাস করবে। আশা করি এই সাজেশন তোমাদের প্রস্তুতির জন্য সহায়ক হবে এবং পরীক্ষায় ভালো ফলাফল করতে সাহায্য করবে।
Conclusion
Although the 'Atomic Nucleus' chapter is concise, it carries significant weight in the exam. Practice the differences between nuclear fusion and fission, uses of radioactive isotopes, and applications of the E=mc² equation thoroughly. We hope this suggestion aids your preparation and helps you achieve excellent results.